রবিবার, ৩১ মে, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

আইনশৃঙ্খলার অবনতির পেছনে সরকারি দলের জড়িত থাকার অভিযোগ

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে সরকারি দলের লোকজন জড়িত বলে অভিযোগ করেছে ডা. তাহের।

আইনশৃঙ্খলার অবনতির পেছনে সরকারি দলের জড়িত থাকার অভিযোগ

বিরোধীদলীয় উপনেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেছেন যে, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে সরকারি দলের লোকজন জড়িত।

৩১ মে, কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, "অপরাধের সাথে সরকারি দলের লোকজন জড়িত থাকার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকরভাবে কাজ করতে পারছে না।"

তাহের আরও বলেন, "মানুষের মধ্যে হতাশা কাজ করছে। তারা যে আশায় বিএনপিকে ভোট দিয়েছিল, তা বাস্তবায়িত হয়নি। সংবিধান সংস্কার কমিশন, পার্লামেন্টের সিস্টেম উন্নতি এবং উন্নয়নের বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি তারা পূরণ করতে ব্যর্থ হয়েছে।"

তিনি আগামী ৭ জুন থেকে শুরু হওয়া বাজেট অধিবেশনে বিরোধী দলের শক্তিশালী ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন। তাহের বলেন, "আমরা বিএনপিকে তাড়াতাড়ি ব্যর্থ সরকার বলতে চাই না, তবে বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে জনগণের কাছে তাদের ব্যর্থতা স্পষ্ট হবে।"

তিনি সতর্ক করে বলেন, "এটি দেশের জন্য মারাত্মক পরিস্থিতি তৈরি করতে পারে।"

বিজ্ঞাপন