বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
জাতীয়

নেত্রকোণায় হামলা ও লুটপাটের অভিযোগে মানববন্ধন

নেত্রকোণার পূর্বধলায় হামলা ও লুটপাটের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

নেত্রকোণায় হামলা ও লুটপাটের অভিযোগে মানববন্ধন

নেত্রকোণার পূর্বধলার বাড়িয়ল গ্রামে হামলা, বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে বাড়িয়ল বাজারে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তব্য দেন ওয়েদ আলী, দুলাল মিয়া, মো. ইদ্রিস আলী, মো. শহীদ মিয়া ও মো. আবুল কাশেমসহ স্থানীয়রা। ভুক্তভোগী খোকন মিয়া জানান, গত ৬ আগস্ট দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শালথী গ্রামের একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়।

তিনি বলেন, হামলার সময় তাকে, তার স্ত্রী ফিরোজা আক্তার ও জুলেখাকে মারধর করে আহত করা হয়। হামলাকারীরা বসতঘরের দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে। খোকন মিয়ার দাবি, হামলাকারীরা একটি স্টিলের ট্রাঙ্ক ভেঙে নগদ ১০ লাখ টাকা এবং শোকেস থেকে প্রায় ৩ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে যায়।

এছাড়া ভাঙচুরে আরও প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে। আহতদের নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

এ ঘটনায় খোকন মিয়া বাদী হয়ে পূর্বধলা থানায় ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে লিখিত অভিযোগ দিয়েছেন। মানববন্ধন থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

বিজ্ঞাপন