মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ের দুধ পান করে ১৭ শিক্ষার্থী অসুস্থ

পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ের দুধ পান করে ১৭ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ের দুধ পান করে ১৭ শিক্ষার্থী অসুস্থ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির দুধ পান করে ১৭ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার (৫ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ে দুধ বিতরণের সময় রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেডের আরডি নামের প্যাকেটজাত দুধের কিছু প্যাকেটে ছিদ্র দেখা যায়। এছাড়া, কিছু প্যাকেটের দুধ দইয়ের মতো আকার ধারণ করায় শিক্ষকরা প্রধান শিক্ষক ও স্কুল ফিডিংয়ের দায়িত্বে থাকা কোম্পানির কর্মকর্তা মনোয়ার হোসেনকে বিষয়টি জানান।

মনোয়ার হোসেন স্কুলে এসে নিজে দুধ খেয়ে পরীক্ষা করেন এবং দুধে কোনো সমস্যা নেই বলে জানান। এরপর শিক্ষার্থীরা দুধ খাওয়ার ৫ মিনিটের মধ্যে অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে অসুস্থ শিক্ষার্থীর সংখ্যা ১৭ জনে দাঁড়িয়েছে।

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের চিকিৎসক ডা. বিমন দেবনাথ জানিয়েছেন, হাসপাতালে ভর্তি শিক্ষার্থীদের চিকিৎসা চলছে এবং তাদের অবস্থা স্থিতিশীল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিত সাহা জানান, তিনি বিষয়টি জানার পর হাসপাতালে গিয়েছেন। দুধ পরীক্ষা করার জন্য ঢাকায় পাঠানো হবে এবং গাফিলতির প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন