শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ঢাকার সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ২৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। আজ বুধবার বিজিবির এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, শ্রমিক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং শিল্পকারখানার কার্যক্রম অব্যাহত রাখতে বিজিবি সদস্যরা এসব এলাকায় মোতায়েন করা হয়েছে। সাভারের হেমায়েতপুর, আশুলিয়া ও বাইপাইল এলাকায় ৫ প্লাটুন, গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ১৩ প্লাটুন এবং নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়সহ ৬ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
বিজিবি জানিয়েছে, মোতায়েন করা সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বিজিবি নিয়মিত টহল ও নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে।
বার্তায় আরও বলা হয়, শিল্পাঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতে বিজিবি পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে।