বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

নারায়ণগঞ্জে শ্রমিকদের আন্দোলনে পুলিশের তৎপরতা

নারায়ণগঞ্জে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনে পুলিশের তৎপরতা।

নারায়ণগঞ্জে শ্রমিকদের আন্দোলনে পুলিশের তৎপরতা

নারায়ণগঞ্জের ফতুল্লায় মজুরি বৃদ্ধির দাবিতে টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন মেট্রো গার্মেন্টসের শ্রমিকরা। শ্রমিকরা দাবি আদায়ের জন্য সড়কে নামার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছুঁড়ে।

আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর অবস্থানে রয়েছে। নারায়ণগঞ্জের বিসিক শিল্পাঞ্চল, আদমজী ইপিজেড, সোনারগাঁ ও রূপগঞ্জের শিল্পপ্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে বলে প্রশাসন জানিয়েছে।

প্রশাসনের দাবি, জেলার সামগ্রিক শিল্প পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, যদিও কিছু নির্দিষ্ট প্রতিষ্ঠানের শ্রমিকরা আন্দোলন করছেন। শ্রমিক অসন্তোষের কারণে নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জেলা প্রশাসক মো. রায়হান কবির জানান, জেলার সব শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং প্রশাসন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরও জানান, শ্রমিক অসন্তোষ যেন অন্য শিল্পপ্রতিষ্ঠানে ছড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন তৎপর রয়েছে।

বিজ্ঞাপন