শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বাংলাদেশের সংবিধান দিবস: ৫৪ বছর পূর্ণ

আজ ৪ নভেম্বর বাংলাদেশের সংবিধান দিবস, ৫৪ বছর পূর্ণ হলো সংবিধান গৃহীত হওয়ার।

বাংলাদেশের সংবিধান দিবস: ৫৪ বছর পূর্ণ

আজ ৪ নভেম্বর বাংলাদেশের সংবিধান দিবস। ১৯৭২ সালের এই দিনে গণপরিষদে স্বাধীন বাংলাদেশের সংবিধান গৃহীত হয়েছিল। এর ফলে চলতি বছরে সংবিধান গৃহীত হওয়ার ৫৪ বছর পূর্ণ হলো।

বাংলাদেশের সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন হিসেবে স্বীকৃত। এটি স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের শাসনব্যবস্থা, সরকারের বিভিন্ন বিভাগের ক্ষমতার বিভাজন ও দায়িত্ব, নাগরিকের মৌলিক অধিকার এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি নির্ধারণ করে।

ইতিহাস থেকে জানা যায়, বাংলাদেশের স্বাধীনতার ১০ মাস পরে ১৯৭২ সালের ১২ অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে খসড়া সংবিধান বিল আকারে উপস্থাপন করেন তৎকালীন আইনমন্ত্রী ড. কামাল হোসেন।

এরপর কয়েক দফা আলোচনা ও সংশোধনীর পর ১৯৭২ সালের ৪ নভেম্বর প্রায় ৭৩ ঘণ্টা আলোচনা ও বিতর্কের পর গণপরিষদ এই খসড়া সংবিধান অনুমোদন করে।

সংবিধানটি ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর কার্যকর করা হয়। বাংলাদেশের মূল সংবিধানে ১১টি ভাগ, ১৫৩টি অনুচ্ছেদ ও সাতটি তফসিল অন্তর্ভুক্ত রয়েছে। রাষ্ট্র পরিচালনার চার মূলনীতি হিসেবে এতে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে স্বীকৃতি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন