বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর আমাদের ব্যক্তি, নাগরিক এবং চলাচলের স্বাধীনতা রক্ষার দিন। শনিবার রাজধানীর নয়াপল্টনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপি আয়োজিত ‘সার্বভৌমত্ব’ র্যালির শুরুতে তিনি এ কথা জানান।
রিজভী বলেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে সিপাহি ও জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছিলেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, মো. আমানউল্লাহ আমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. ফরহাদ হালিম ডোনার, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, নুরুল ইসলাম মনি, চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত এবং প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং ঢাকা বিভাগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এই সমাবেশে অংশ নেন।