বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

২৫০ জন গুমের প্রমাণ: চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের আমলে ২৫০ জন গুমের শিকার হয়েছে।

২৫০ জন গুমের প্রমাণ: চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

আওয়ামী লীগ সরকারের আমলে অন্তত ২৫০ জনকে আইনশৃঙ্খলা বাহিনীর গুম করার প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মঙ্গলবার দুপুরে নিখোঁজদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাতের সময় তিনি এই তথ্য প্রকাশ করেন। তিনি জানান, গুমের শিকার ব্যক্তিদের কেউই ফিরে আসেনি।

মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম অভিযোগ করেন, তারা ১৫০টি অভিযোগ দিয়েছেন, কিন্তু এর মধ্যে একটি অভিযোগেরও তদন্ত শেষ হয়নি। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে নিখোঁজ ৬০টি পরিবারের সদস্যরা গুমের অভিযোগের অগ্রগতি জানতে আসেন।

সানজিদা ইসলাম আরও বলেন, অন্তবর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দেড় শতাধিক ব্যক্তির গুমের অভিযোগ দায়ের করা হয়, তবে তদন্তে সঠিক অগ্রগতি হয়নি। তিনি বলেন, "আমাদের আশা ছিল, যখন বিচারকার্য শুরু হবে, সবার জন্য একসাথে হবে।"

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, তদন্ত দল দলমত নির্বিশেষে গুমের বিচারের জন্য কাজ করছে এবং প্রায় আড়াইশ গুমের ঘটনা তদন্তাধীন রয়েছে। তিনি বলেন, "গুমের শিকার পরিবারের সদস্যরা এখনও ফেরত আসেনি, আমরা নিশ্চিত হয়েছি।"

তিনি আরও জানান, শিগগিরই বরগুনার পাথরঘাটার চরদুয়ানিতে গুমচর পরিদর্শনে যাবে তদন্ত দল। সেখানে হত্যার ঘটনা ঘটেছে বলে রিপোর্ট রয়েছে।

বর্তমানে র‍্যাবের টিএফআই সেল ও ডিজিএফআই-এর জেআইসিতে গুমের সাথে সম্পর্কিত ৩টি মামলা বিচারাধীন রয়েছে।

বিজ্ঞাপন