মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

২৪ ঘণ্টার বেশি আটক রাখলে গুম হিসেবে গণ্য: চিফ প্রসিকিউটর

চিফ প্রসিকিউটর জানান, ২৪ ঘণ্টার বেশি আটক রাখলে তা গুম হিসেবে গণ্য হবে।

২৪ ঘণ্টার বেশি আটক রাখলে গুম হিসেবে গণ্য: চিফ প্রসিকিউটর

আইনশৃঙ্খলা বাহিনী যদি কোনো ব্যক্তিকে ২৪ ঘণ্টার বেশি আটক রাখে এবং এ বিষয়ে তার পরিবারকে অবহিত না করে, তবে সেটিকে গুম হিসেবে গণ্য করা হবে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে এ কথা বলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

তিনি উল্লেখ করেন, ২৪ ঘণ্টার পর যতক্ষণ পর্যন্ত আটক রাখা হবে এবং আইনি লড়াইয়ের সুযোগ না দেওয়া হবে, সেই সময়কাল গুম হিসেবে বিবেচিত হবে। চিফ প্রসিকিউটর আরও জানান, গুম প্রতিরোধ ও প্রতিকার আইন জাতীয় সংসদে পাস হয়েছে।

আইনে গুমের সংজ্ঞায় বলা হয়েছে, যদি কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার বা আটক করার পর ওই ব্যক্তির অবস্থান গোপন রাখে কিংবা অজ্ঞাত স্থানে আটক রাখে, তা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে।

তিনি বলেন, গুমের ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচনা করার জন্য একটি আলাদা শর্ত রয়েছে। যদি গুমের ঘটনা ব্যাপক মাত্রায় সংঘটিত হয় বা একই পদ্ধতিতে ঘটে, তবে সেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন হবে।

বিজ্ঞাপন