আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন সংক্রান্ত নতুন আইন আগামী দুই কার্যদিবসের মধ্যে সংসদে উত্থাপন করা হবে।
রোববার সকালে ঝিনাইদহ শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, নতুন আইন নিয়ে রোববার বেলা ১১ টায় সংসদীয় কমিটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
মন্ত্রী আরও জানান, ই-জুডিশিয়ারি বাস্তবায়নে অন্তত ১ বছর সময় লাগবে। তিনি বলেন, "আগামীকাল (সোমবার) সকাল ১১টায় সংসদীয় কমিটিতে এটি আলোচনা হবে এবং দুই কার্যদিবসের মধ্যে সংসদীয় কমিটি এটিকে সংসদে পাঠাবে। এরপর এটির ওপর বিতর্ক করার পরে সিদ্ধান্ত হবে।"