রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

পল্লবী বিহারি ক্যাম্পে জামায়াত-বিএনপিপন্থীদের সংঘর্ষ

পল্লবী বিহারি ক্যাম্পে জামায়াত ও বিএনপিপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

পল্লবী বিহারি ক্যাম্পে জামায়াত-বিএনপিপন্থীদের সংঘর্ষ

রাজধানীর মিরপুরের পল্লবী বিহারি ক্যাম্পে মৃতদেহের গোসল ঘর নির্মাণকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপিপন্থী দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টার পর মিরপুরের তালাব ক্যাম্পের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ক্যাম্পের ১১ নম্বর ব্লকে মরদেহ গোসল করানোর ঘর নির্মাণকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সংঘর্ষে জামায়াত কর্মী মানিকের নেতৃত্বে ৫০-৬০ জন এবং বিএনপিপন্থী সোহেল ও বিহারি সংগঠনের নেতা সাদাকাত খান ফাক্কুর নেতৃত্বাধীন ২০০-৩০০ জন নেতাকর্মী অংশ নেন।

এ সময় উভয় পক্ষের মধ্যে ৫ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটে এবং ককটেল নিক্ষেপেরও অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, এই সংঘর্ষের ফলে ক্যাম্পের পরিবেশ অশান্ত হয়ে ওঠে।

পুলিশ জানায়, বর্তমানে ক্যাম্প এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

বিজ্ঞাপন