মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

আখাউড়ায় তিতাস নদীতে ডুবল দেড় কোটি টাকার পণ্য বোঝাই নৌকা

আখাউড়ায় তিতাস নদীতে ডুবল দেড় কোটি টাকার পণ্য বোঝাই নৌকা, হতাহতের ঘটনা নেই।

আখাউড়ায় তিতাস নদীতে ডুবল দেড় কোটি টাকার পণ্য বোঝাই নৌকা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাস নদীর তীরে সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে একটি নৌকা ডুবে গেছে, যার মধ্যে প্রায় দেড় কোটি টাকার পণ্য ছিল। তবে এ দুর্ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীদের মতে, ব্রাহ্মণবাড়িয়ার জগৎবাজার থেকে বিভিন্ন পণ্য নিয়ে একটি বড় নৌকা সকাল সাড়ে ৬টার দিকে আখাউড়ার বড়বাজার নৌঘাটে নোঙরের চেষ্টা করছিল। এসময় নদীতে প্রবল স্রোতের কারণে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাছ ধরার নৌকার সঙ্গে ধাক্কা খায়। এর ফলে নৌকাটি উল্টে যায় এবং নৌকায় থাকা দোকানীদের মালামালের অধিকাংশই নদীর পানিতে তলিয়ে যায়।

বড়বাজারের ইজারাদার লুৎফর রহমান চৌধুরী সাংবাদিকদের জানান, নৌকায় সড়কবাজার ও বড়বাজারের ব্যবসায়ীদের চাল, ডাল, পেঁয়াজ, চিনিসহ বিভিন্ন ধরনের পণ্য ছিল। ব্যবসায়ীদের দাবি অনুযায়ী, নৌকাটিতে প্রায় দেড় কোটি টাকার বেশি মালামাল ছিল।

একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যবসায়ী জানান, নৌকাটিতে অতিরিক্ত মালামাল বোঝাই করা হয়েছিল। ঘাটে ভেড়ানোর সময় প্রবল স্রোতের কারণে মাঝি নৌকাটি নিয়ন্ত্রণে রাখতে না পারায় দুর্ঘটনাটি ঘটেছে।

বিজ্ঞাপন