বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

স্বাধীন গণমাধ্যম গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রের জন্য অপরিহার্য: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীন গণমাধ্যম গণতন্ত্রের জন্য অপরিহার্য।

স্বাধীন গণমাধ্যম গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রের জন্য অপরিহার্য: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীন গণমাধ্যম গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রের জন্য অপরিহার্য। আজ সোমবার সকালে ঠাকুরগাঁও সফরের সময় তিনি ঠাকুরগাঁও প্রেসক্লাবের নির্বাহী পরিষদের সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে এই মন্তব্য করেন।

রাষ্ট্রপতি বলেন, "স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম গণতন্ত্র, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্রের জন্য অপরিহার্য।" তিনি মফস্বলভিত্তিক সাংবাদিকদের তৃণমূল ও প্রান্তিক মানুষের কথা সঠিকভাবে তুলে ধরার আহ্বান জানান।

ঠাকুরগাঁওয়ের সাংবাদিক নেতারা রাষ্ট্রপতির কাছে মফস্বল সাংবাদিকদের বিভিন্ন অসুবিধা ও দাবি তুলে ধরেন। তাদের মধ্যে প্রেসক্লাবের ভবন সম্প্রসারণ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ এবং সংবাদিকদের ওয়েজবোর্ড গঠনের দাবি উল্লেখযোগ্য।

রাষ্ট্রপতি সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, তিনি সাংবাদিকদের অসুবিধা ও দাবিগুলো পূরণে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন এবং ব্যবস্থা গ্রহণ করবেন। তিনি সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার ওপরও গুরুত্বারোপ করেন।

এ সময় রাষ্ট্রপতির প্রেস সচিব সরওয়ার আলম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাবৃন্দ এবং প্রেসক্লাবের নির্বাহী পরিষদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন