মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

চট্টগ্রামে আগস্টে ডেঙ্গু রোগীর সংখ্যা ১২০০ ছাড়িয়েছে

চট্টগ্রামে আগস্টে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১,২০২ জনে পৌঁছেছে, যা এ বছর সর্বোচ্চ।

চট্টগ্রামে আগস্টে ডেঙ্গু রোগীর সংখ্যা ১২০০ ছাড়িয়েছে

চট্টগ্রামে ডেঙ্গুর পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। আগস্ট মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১,২০২ জনে পৌঁছেছে, যা এ বছর এক মাসে সর্বোচ্চ শনাক্ত।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৪০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে রোগীর চাপ এতটাই বেড়েছে যে, অনেক রোগীকে মেঝেতে থাকার ব্যবস্থা করতে হচ্ছে। হাসপাতালের ভেতরে জ্বর, শরীর ব্যথা ও দুর্বলতায় ভোগা রোগীদের জন্য ঠাঁই পাওয়ার লড়াই চলছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও নার্সদের ওপর চাপ বেড়েছে। রোগী ভর্তি হওয়ার সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়েছে। চমেক মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. সাইফুল ইসলাম আরজু জানান, 'রোগীদের অনেকেই গুরুতর জটিলতা নিয়ে হাসপাতালে আসছেন।'

এদিকে, সেপ্টেম্বরের প্রথম চার দিনে নতুন করে ২৫২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। চমেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দীন বলেন, 'রোগীর চাপ বাড়লেও কাউকে চিকিৎসার বাইরে রাখা হচ্ছে না।'

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে ব্যবস্থা নেওয়ার তাগিদ জানিয়েছেন রোগীর স্বজনরা।

বিজ্ঞাপন