রংপুরের পুলিশ কমিশনার আবদুল মাবুদকে বদলি করা হয়েছে। গত ১২ আগস্ট তিনি রংপুরে কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৩ দিনের ব্যবধানে এই বদলি ঘটলো।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে মঙ্গলবার এ বদলির ঘোষণা দেওয়া হয়। আবদুল মাবুদকে বদলির পর পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মাহবুবুর রশীদকে নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
গত শনিবার রাতে নগরীর দাসপাড়া মাছুয়াপাড়া এলাকা থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার পর পুলিশ সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করেছে।