বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
নেভাডায় দাবানলে ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে হাইতিতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৭, আহত ২২ গাজায় ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৪২২ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত শিশুর জৈবিক বাবা গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০, আহত ২২ রংপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় ৪ জন খুন, দুই যুবক গ্রেপ্তার মাদক সেবনে বাধা দেওয়ায় শিক্ষক ও তার পরিবারের ৪ জনকে হত্যা যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, দুই পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে অন্য গাড়ির ধাক্কা, নিহত ৭ সিলেটে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
রাজনীতি

সৈয়দপুরে পরিদর্শন কক্ষে দুই এমপির তীব্র বাকবিতণ্ডা

সৈয়দপুরে পরিদর্শন কক্ষে দুই এমপির মধ্যে বাকবিতণ্ডা, স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া।

সৈয়দপুরে পরিদর্শন কক্ষে দুই এমপির তীব্র বাকবিতণ্ডা

নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ ভবনে পরিদর্শন কক্ষ উদ্বোধনের সময় দুই সংসদ সদস্যের মধ্যে তীব্র বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে, যা উপস্থিত ব্যক্তিদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করে।

জানা যায়, উদ্বোধনের সময় নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিমের নাম দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

বাকবিতণ্ডার সময় বিলকিস ইসলাম প্রশ্ন করেন, ‘এখানে আমাকে কেন প্রধান অতিথি করা হয়নি?’ এবং ‘নামফলকে কেন শুধু একজনের নাম লেখা হয়েছে?’ এ প্রশ্নের জবাবে হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম বলেন, ‘এটি ৩৫০ জন সংসদ সদস্যের জন্য। তবে এলাকাটি যেহেতু আমার নির্বাচনী এলাকা, তাই নামফলকে আমার নাম থাকবে।’

তিনি আরও বলেন, ‘সংরক্ষিত নারী সংসদ সদস্যদের জন্য নির্দিষ্ট কোনো নির্বাচনী এলাকা নেই। তাই তাদের জন্য পরিদর্শন কক্ষও নির্দিষ্ট নয়। এ কারণে দলবল নিয়ে এসে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

এসময় বিলকিস ইসলাম ক্ষুব্ধ হয়ে বলেন, ‘আমার দল সহজ-সরল হলেও আমি নই। কোনো ক্ষেত্রেই ছাড় দেব না। বিষয়টি সংসদেও তুলব এবং আমার অধিকার আদায় করে নেব।’

ঘটনার সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহা ফাতেহা তাকমিলা, সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন, এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। দীর্ঘ সময় ধরে বাকবিতণ্ডা চলায় পরিদর্শন কক্ষের সামনে কৌতূহলী মানুষের ভিড় জমে।

এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সচেতন মহলের অনেকে বলেন, জনপ্রতিনিধিদের কাছ থেকে এ ধরনের আচরণ কাম্য নয়। এতে সাধারণ মানুষের কাছে নেতিবাচক বার্তা গেছে।

বিজ্ঞাপন