বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
নেভাডায় দাবানলে ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে হাইতিতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৭, আহত ২২ গাজায় ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৪২২ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত শিশুর জৈবিক বাবা গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০, আহত ২২ রংপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় ৪ জন খুন, দুই যুবক গ্রেপ্তার মাদক সেবনে বাধা দেওয়ায় শিক্ষক ও তার পরিবারের ৪ জনকে হত্যা যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, দুই পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে অন্য গাড়ির ধাক্কা, নিহত ৭ সিলেটে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
রাজনীতি

বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ

বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করেছে পুলিশ, দুই বছরের কারাদণ্ডের পরোয়ানায় গ্রেপ্তার।

বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ

জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের এরাবিকা কফি হাউজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গুলশান থানার সূত্রে জানা গেছে, বিদিশা সিদ্দিকের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় একটি প্রতারণার মামলা রয়েছে। এই মামলায় তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

গত ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এই রায় দেন। রায়ে বলা হয়, বিদিশাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বিজ্ঞাপন