শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

পদ্মা সেতুর সড়কে বাসের ধাক্কায় সুপারভাইজার নিহত, আহত ৭

পদ্মা সেতুর সড়কে বাসের ধাক্কায় সুপারভাইজার নিহত, আহত ৭ যাত্রী।

পদ্মা সেতুর সড়কে বাসের ধাক্কায় সুপারভাইজার নিহত, আহত ৭

পদ্মা সেতুর জাজিরা প্রান্তের হাইওয়ে সড়কে একটি দুর্ঘটনায় নজরুল ইসলাম নামের এক বাস সুপারভাইজার নিহত হয়েছেন এবং অন্তত ৭ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার কালু বেপারী কান্দি এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, নড়াইল এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে দাঁড়িয়ে যাত্রী উঠাচ্ছিল। এসময় পটুয়াখালী জেলা থেকে ঢাকাগামী এনা এক্সপ্রেস নামের অপর একটি বাস পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে নজরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনায় আহত ৭ যাত্রীকে স্থানীয় লাইফ জোন হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, দুর্ঘটনার পর শিবচর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয় এবং ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। স্থানীয়রা দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে পারেনি।

বিজ্ঞাপন