হরমুজ প্রণালি পরিচালনার জন্য ইরানকে একটি যৌথ আঞ্চলিক ব্যবস্থার প্রস্তাব দিয়েছে ওমান। এই প্রস্তাব অনুযায়ী, প্রণালিটি ব্যবহারকারীদের স্বেচ্ছা ফি-র মাধ্যমে পরিচালিত হবে। খবরটি প্রকাশ করেছে আল-জাজিরা।
উপসাগরীয় অঞ্চলের একটি সূত্র জানায়, ওমানি প্রস্তাব অনুযায়ী হরমুজ প্রণালির ওপর ইরানের একক নিয়ন্ত্রণ থাকবে না। প্রস্তাবটি মালাক্কা প্রণালির মডেলের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যেখানে প্রণালি ব্যবহারকারীরা স্বেচ্ছায় অর্থ প্রদান করেন। এই অর্থ নৌ-চলাচল, পরিবেশ সুরক্ষা এবং অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়।
এদিকে, গত সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে পরিচালিত বিমান হামলার অভিযান স্থগিত করে। এতে কূটনৈতিক সমাধানের আশা তৈরি হয়েছে। যদি এই সমাধান বাস্তবায়িত হয়, তাহলে হরমুজ প্রণালিতে আবারও জাহাজ চলাচল শুরু হতে পারে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের আগে, বিশ্বের মোট জ্বালানি সরবরাহের এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হতো।