বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে জর্ডানে গির্জায় সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক আটক তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে ১৮ জনের মৃত্যু ৭ মাত্রার ভূমিকম্পে তিব্বতে ১৬ জনের মৃত্যু, জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক

চায়না ইস্টার্নের ফ্লাইটে পাওয়ার ব্যাংকে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক

চায়না ইস্টার্নের ফ্লাইটে পাওয়ার ব্যাংক থেকে আগুনের ঘটনা, যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি।

চায়না ইস্টার্নের ফ্লাইটে পাওয়ার ব্যাংকে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক

চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে পাওয়ার ব্যাংক থেকে আগুনের ঘটনা ঘটেছে। ২৪ জুলাই লানঝু থেকে আসা এমইউ২৪২১ ফ্লাইটটি গুইঝৌ প্রদেশের গুইইয়াং লংডংবাও আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই এ ঘটনা ঘটে।

এয়ারবাস এ৩২০ বিমানটি টার্মিনালের দিকে ট্যাক্সি করার সময় এক যাত্রীর হ্যান্ড লাগেজে থাকা পাওয়ার ব্যাংক থেকে আগুনের সূত্রপাত হয়। কেবিন ক্রুরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন এবং এতে কোনো যাত্রী আহত হননি।

সাউথ চায়না মর্নিং পোস্টের বরাত দিয়ে গালফ নিউজ জানায়, আগুনের ধোঁয়া বিমানটির ওভারহেড লাগেজ কম্পার্টমেন্ট থেকে বের হতে দেখা যায়। এক ফ্লাইট অ্যাটেনডেন্টকে কম্পার্টমেন্টে হাত ঢুকিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতে দেখা যায়।

জানা গেছে, বিমানবন্দরের দমকল কর্মীরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। চায়না ইস্টার্ন যাত্রীদের কেবিন ব্যাগে পাওয়ার ব্যাংক বহনের অনুমতি দিলেও তা ওভারহেড কম্পার্টমেন্টে রাখা নিষিদ্ধ।

অ্যাভিয়েশন সেফটি নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, আগুনের কারণে বিমানের কিছু ধোঁয়াজনিত ক্ষতি হয়েছে। ফ্লাইট চলাকালীন পাওয়ার ব্যাংকে চার্জ দেওয়ারও অনুমতি নেই।

বিজ্ঞাপন