বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা সৌদিয়া এয়ারলাইন্সের

সৌদিয়া এয়ারলাইন্স ২৮ অক্টোবর থেকে ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে।

ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা সৌদিয়া এয়ারলাইন্সের

নতুন নিরাপত্তা ঝুঁকি তৈরি না হলে আগামী ২৮ অক্টোবর থেকে ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে সৌদিয়া এয়ারলাইন্স। মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত করেছে সংস্থাটি।

এর আগে, ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুতিদের হামলার পর থেকে সরাসরি ফ্লাইট বাতিল করেছিল সৌদি আরবের রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থাটি।

একই রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বেসরকারি ইউএস বাংলা এয়ারলাইন্সও ঢাকা থেকে সরাসরি ফ্লাইট চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়। বিকল্প হিসেবে রিয়াদের অনেক যাত্রী বিভিন্ন এয়ারলাইন্সের মাধ্যমে জেদ্দা ও মদিনা হয়ে সৌদি আরবে প্রবেশ করতে বাধ্য হয়েছেন।

এ সময় শিডিউল পরিবর্তনের কারণে যাত্রীদের কাছ থেকে কোনো বাড়তি ফি নেওয়া হয়নি বলে দাবি করেছে এয়ারলাইন্সগুলো। আগামী ৪ নভেম্বর পর্যন্ত রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান, রিয়াদ ও দাম্মামের ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে।

বিজ্ঞাপন