যান্ত্রিক ত্রুটির কারণে আজ ঢাকা ও চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় জানায়, এ পরিস্থিতি স্বাভাবিক করতে জরুরি ভিত্তিতে কাজ চলছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোমধ্যে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হয়েছে। বিদ্যুৎ বিভাগ আশা করছে, বাকি এলাকাগুলোতেও স্বল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ বিভাগ আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।