মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

জাপানের এলএনজি টার্মিনাল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানে এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন।

জাপানের এলএনজি টার্মিনাল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাপানে জেরা’র এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, জাপানের স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে তিনি এ পরিদর্শনে অংশ নেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের অংশ হিসেবে চিবা প্রিফেকচারের ফুতসু শহরে অবস্থিত জেরা’র স্থলভিত্তিক তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করা হয়।

এ সময় প্রধানমন্ত্রী তার সফরসঙ্গীদের নিয়ে উপস্থিত ছিলেন। সফরসঙ্গীদের মধ্যে ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

এছাড়াও, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান উপস্থিত ছিলেন।

পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রসচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

বিজ্ঞাপন