বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও কমলো

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও কমেছে, যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা ফলপ্রসূ হওয়ার পর।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও কমলো

কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ কারিগরি আলোচনা ইতিবাচক ফলাফল দেয়ার খবরের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে। বৃহস্পতিবার (২ জুলাই) আন্তর্জাতিক বাজারে লেনদেনের শুরুতেই তেলের দামে এই পতন লক্ষ্য করা যায়।

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, আন্তর্জাতিক তেল বাজারের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৭৩ সেন্ট বা ১.০২ শতাংশ কমে ৭০.৮৪ মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৮৩ সেন্ট বা ১.১২ শতাংশ কমে ৬৭.৭৫ ডলারে বিক্রি হচ্ছে।

এর আগের সেশনে উভয় বেঞ্চমার্কের তেলের দাম ১ শতাংশের বেশি হ্রাস পায়, যা গত চার মাসের মধ্যে জ্বালানি তেলের সর্বনিম্ন মূল্যস্তর ছিল।

বিজ্ঞাপন