বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

২০২৫-২৬ অর্থবছরে ৩৫.৫৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স, রিজার্ভ ৩১.৭৩ বিলিয়ন

২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ ৩৫.৫৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে, রিজার্ভ ৩১.৭৩ বিলিয়ন ডলার।

২০২৫-২৬ অর্থবছরে ৩৫.৫৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স, রিজার্ভ ৩১.৭৩ বিলিয়ন

সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এই অর্থবছরে প্রবাসীরা মোট ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের তুলনায় ১৭ দশমিক ৩ শতাংশ বেশি।

তবে জুন মাসে রেমিট্যান্স কিছুটা কমেছে। ২০২৫-২৬ অর্থবছরের জুন মাসে রেমিট্যান্স এসেছে ২৮০ কোটি ডলার, যা আগের অর্থবছরের জুন মাসে ২৮২ কোটি ডলারের বেশি ছিল। এই হিসাবে গত বছরের জুনের তুলনায় প্রবাসী আয় ০.৬ শতাংশ কমেছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলের ব্যবহার বৃদ্ধি এবং স্থিতিশীল বিনিময় হারের কারণে বছরের অধিকাংশ সময় রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে। প্রবাসী আয় বাড়ার ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও স্থিতিশীল অবস্থানে রয়েছে।

বর্তমানে বাংলাদেশের নিট আন্তর্জাতিক রিজার্ভ ৩১ দশমিক ৭৩ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে, যা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী হিসাব করা হয়েছে।

বিজ্ঞাপন