বুধবার, ০১ জুলাই, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার অপরিবর্তিত

বাংলাদেশ ব্যাংক ১০ শতাংশ সুদহার অপরিবর্তিত রেখে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার অপরিবর্তিত

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ১০ শতাংশে সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার বিকেল ৩টায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান ২০২৬-২৭ অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করেন।

নতুন মুদ্রানীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্য বহাল রাখা হয়েছে, পাশাপাশি উৎপাদন, বিনিয়োগ, কর্মসংস্থান এবং বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ২০২৭ সালের জুন শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ৮ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা চলতি বছরের ডিসেম্বর শেষে ৬ দশমিক ৮ শতাংশে পৌঁছানোর আশা করা হচ্ছে।

গভর্নর বলেন, সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ২১ দশমিক ৮ শতাংশে পৌঁছাবে বলেও আশা প্রকাশ করেন। তিনি জানান, খেলাপি ঋণ কমাতে ব্যাংকের ভিতর সুশাসন প্রতিষ্ঠা করতে হবে এবং কোনো ব্যত্যয় হলে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

এছাড়া, খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের একটি বিশেষ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ইসলামী ব্যাংকের প্রসঙ্গে গভর্নর বলেন, ব্যাংকটির পরিচালনা পর্ষদসহ সাময়িক অস্থিরতা দ্রুত সমাধান হবে, তবে আইনের বাইরে কিছু করা হবে না।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিদেশি ঋণ গ্রহণ প্রক্রিয়া আরও সহজ করার কথাও জানান। তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সরকারকে ঋণ দেওয়ার ব্যাপারেও বাংলাদেশ ব্যাংক সতর্ক রয়েছে।

বিজ্ঞাপন