শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রিকশা গ্যারেজে মালিকের গলাকাটা মরদেহ, টাকা লুটের অভিযোগ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, নতুন সরকারকে বড় চ্যালেঞ্জ কলম্বিয়ায় ভূমিকম্পের পর উদ্ধার কার্যক্রমের শেষ পর্যায়ে ২৬৫ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ২৬৫ জনের প্রাণহানি কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ২৬৫, নিখোঁজ ৫০০ মুম্বাইতে ভূমিধসে নিহত ৬, উদ্ধারকাজ চলছে সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ বরিশাল জেলা জজ আদালতে বোমা বিস্ফোরণ, পুলিশ তদন্তে বাব এল-মান্দেব প্রণালিতে হুতিদের হামলায় ৬ জন নিহত কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫০ ছাড়ালো, উদ্ধার অভিযান অব্যাহত
অর্থনীতি

জুলাই মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

জুলাই মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে, জানালো সরকার।

জুলাই মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

দেশে জুলাই মাসে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে। চলতি বছরের ৩১ মে জ্বালানি তেলের দাম নিয়ে সরকারের সর্বশেষ জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী মূল্যহার জুলাই মাসেও বলবৎ থাকবে।

মঙ্গলবার (৩০ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখা থেকে জারিকৃত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ৩১ মে ২০২৬ তারিখে প্রজ্ঞাপনমূলে ভোক্তা পর্যায়ে ডিজেলের বিক্রয় মূল্য ১৫৫ টাকা লিটার, অকটেন ১৪৫ টাকা লিটার, পেট্রোল ১৪০ টাকা লিটার এবং কেরোসিনের মূল্য ১৩৫ টাকা লিটার নির্ধারণ করা হয়।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে উক্ত মূল্যহার জুলাই ২০২৬ মাসের জন্য অপরিবর্তিত রাখা হলো। এ মূল্যহার ১ জুলাই থেকে কার্যকর থাকবে।

উল্লেখ্য, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় চলতি বছরের ৩০ জুন রাতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করে সরকার।

বিজ্ঞাপন