শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
কলম্বিয়ায় ভূমিকম্পের পর উদ্ধার কার্যক্রমের শেষ পর্যায়ে ২৬৫ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ২৬৫ জনের প্রাণহানি কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ২৬৫, নিখোঁজ ৫০০ মুম্বাইতে ভূমিধসে নিহত ৬, উদ্ধারকাজ চলছে সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ বরিশাল জেলা জজ আদালতে বোমা বিস্ফোরণ, পুলিশ তদন্তে বাব এল-মান্দেব প্রণালিতে হুতিদের হামলায় ৬ জন নিহত কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫০ ছাড়ালো, উদ্ধার অভিযান অব্যাহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ
অর্থনীতি

জ্বালানির দাম কমাতে খুচরা বিক্রেতাদের নির্দেশ ট্রাম্পের

ট্রাম্প খুচরা বিক্রেতাদের পেট্রোলের দাম দ্রুত কমাতে আহ্বান জানিয়েছেন।

জ্বালানির দাম কমাতে খুচরা বিক্রেতাদের নির্দেশ ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির জ্বালানি সংশ্লিষ্ট খুচরা বিক্রেতাদের পেট্রোলের দাম দ্রুত কমানোর আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করেছেন, দাম না কমালে বিক্রেতাদের জন্য ‘বড় সমস্যা’ অপেক্ষা করছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৯ জুন) ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ মন্তব্য করেন। তিনি বলেন, 'জ্বালানির খুচরা বিক্রেতাদের অবশ্যই অবিলম্বে দাম কমাতে হবে।'

ট্রাম্প আরও উল্লেখ করেন, 'মূল্য নিয়ে কোনো ধরনের অযৌক্তিক মুনাফা সহ্য করা হবে না। এটি সম্পূর্ণ বেআইনি।' তিনি বিক্রেতাদের প্রতি প্রতি গ্যালন পেট্রোলের দাম প্রায় ২ দশমিক ৫০ ডলারে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণের আহ্বান জানান।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা প্রশমিত হওয়া এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমতে শুরু করার পর ট্রাম্পের এই মন্তব্য প্রকাশ পায়। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমার সুবিধা যেন দ্রুত ভোক্তাদের কাছে পৌঁছে যায়, সে লক্ষ্যেই খুচরা বিক্রেতাদের ওপর চাপ বাড়াচ্ছে হোয়াইট হাউস।

বিজ্ঞাপন