শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ২৬৫, নিখোঁজ ৫০০ মুম্বাইতে ভূমিধসে নিহত ৬, উদ্ধারকাজ চলছে সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ বরিশাল জেলা জজ আদালতে বোমা বিস্ফোরণ, পুলিশ তদন্তে বাব এল-মান্দেব প্রণালিতে হুতিদের হামলায় ৬ জন নিহত কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫০ ছাড়ালো, উদ্ধার অভিযান অব্যাহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের প্রাণহানি কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৩২, পেরেইরায় ৬৬ জনের মৃত্যু
অর্থনীতি

কৃষি উন্নয়নে বরাদ্দ বৃদ্ধির দাবি রিজভীর

কৃষি খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি জানালেন রিজভী।

কৃষি উন্নয়নে বরাদ্দ বৃদ্ধির দাবি রিজভীর

কৃষি খাতে সরকারের দীর্ঘমেয়াদি লক্ষ্য বাস্তবায়নে আরও বেশি বিনিয়োগ ও পর্যাপ্ত বাজেট বরাদ্দ প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ‘কৃষি উন্নয়নের রূপরেখা ও বাস্তবায়নের চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

রিজভী জানান, প্রস্তাবিত বাজেটে কৃষি খাতে প্রায় ৪৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা গত অর্থবছরের ৩৭ হাজার কোটি টাকার তুলনায় কিছুটা বেশি। তবে তিনি উল্লেখ করেন, মূল্যস্ফীতির প্রেক্ষাপটে এই বরাদ্দের প্রকৃত বৃদ্ধি হয়নি।

তিনি আরও বলেন, ‘বর্তমানে দেশের প্রায় ৪০ শতাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। জাতীয় বাজেটের আকার উল্লেখযোগ্যভাবে বাড়লেও কৃষি খাতে বরাদ্দ প্রত্যাশিত হারে বাড়েনি।’

রিজভী সরকারের ভিশন বাস্তবায়নে আরও পরিকল্পিত বিনিয়োগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি উন্নত দেশগুলোর আধুনিক সংরক্ষণ প্রযুক্তি দ্রুত দেশে আনার আহ্বান জানান।

বিজ্ঞাপন