মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

মিয়ানমারে সেনাবাহিনীর হাতে ৭ শতাধিক বেসামরিক নাগরিক নিহত: জাতিসংঘ

মিয়ানমারে ৬ মাসে ৭ শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে, জাতিসংঘের প্রতিবেদন বলছে সেনাবাহিনী দায়ী।

মিয়ানমারে সেনাবাহিনীর হাতে ৭ শতাধিক বেসামরিক নাগরিক নিহত: জাতিসংঘ

মিয়ানমারে গত আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত নির্বাচনী সময়ের ৬ মাসে ৭ শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, এসব মৃত্যুর জন্য দেশটির সেনাবাহিনী দায়ী।

প্রতিবেদন অনুযায়ী, দেশজুড়ে অন্তত ৭০২ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার তথ্য বিশ্বাসযোগ্য সূত্রের মাধ্যমে যাচাই করা হয়েছে। নিহতদের মধ্যে ২২৪ জন নারী এবং ১৫৩ জন শিশু রয়েছে।

সামরিক বিমান হামলাই ছিল ধ্বংস ও মানবিক দুর্ভোগের সবচেয়ে বড় কারণ। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে সাগাইং অঞ্চলে, যেখানে অন্তত ১৯১ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ৬০ জন নারী ও ৩০ জন শিশু।

জাতিসংঘের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, রোহিঙ্গা জনগোষ্ঠীও বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হচ্ছে। তাদের বিরুদ্ধে জোরপূর্বক নিয়োগ, হত্যা, নির্বিচার গ্রেপ্তার ও যৌন সহিংসতার অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন