মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পরিচালনার দায়িত্ব ইরানের: গালিবাফ

গালিবাফ বলেন, হরমুজ প্রণালি পরিচালনার দায়িত্ব ইরানের।

হরমুজ প্রণালি পরিচালনার দায়িত্ব ইরানের: গালিবাফ

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাথমিক আলোচনা শেষে তেহরানে ফিরে ইরানের পার্লামেন্ট স্পিকার বাকের গালিবাফ বলেছেন, হরমুজ প্রণালি ‘ইরানই পরিচালনা করবে’ বলে ঘোষণা করেছেন।

তিনি বলেন, 'আশা করি আমরা প্রণালিটি আবার সক্রিয় করতে পারব, যাতে পণ্য পরিবহন স্বাভাবিক হয় এবং আঞ্চলিক ও বৈশ্বিক অর্থনীতিতে সমৃদ্ধি ফিরে আসে।'

গালিবাফ আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা চলাকালে ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত করা এবং তেল বিক্রির বিষয়টিও আলোচনায় অন্তর্ভুক্ত ছিল।

বিশ্লেষকদের মতে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে গালিবাফের মন্তব্য আঞ্চলিক ভূরাজনীতিতে নতুন করে গুরুত্ব তৈরি করতে পারে।

এদিকে, সুইজারল্যান্ডে চলমান দ্বিপাক্ষিক শান্তি আলোচনার ইতিবাচক অগ্রগতির অংশ হিসেবে মার্কিন ট্রেজারি বিভাগ ইরানের অপরিশোধিত জ্বালানি তেল এবং পেট্রোকেমিক্যাল পণ্য উৎপাদন, সরবরাহ ও বিশ্ববাজারে বিক্রির ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নিয়ে ৬০ দিনের একটি ‘সাধারণ লাইসেন্স’ জারি করেছে।

বিজ্ঞাপন