বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
আন্তর্জাতিক

ইরানের ১২ বিলিয়ন ডলার ছাড়ছে যুক্তরাষ্ট্র: গালিবাফ

ইরানের ১২ বিলিয়ন ডলার ছাড়ার চুক্তি নিশ্চিত করেছেন গালিবাফ।

ইরানের ১২ বিলিয়ন ডলার ছাড়ছে যুক্তরাষ্ট্র: গালিবাফ

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তির আওতায় ইরানের জব্দকৃত ১২ বিলিয়ন ডলার ছাড় পাবে বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। সোমবার (২২ জুন) এ তথ্য নিশ্চিত করেন তিনি।

গালিবাফ বলেন, জব্দকৃত ১২ বিলিয়ন ডলার দুই কিস্তিতে ছাড় করা হবে। তবে চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের তেল খাতের ওপর মূল নিষেধাজ্ঞা বহাল থাকবে। এই কারণে তেল বিক্রি ও আর্থিক লেনদেন চালিয়ে যেতে বিশেষ ছাড় বা ওয়েভার প্রয়োজন হবে, যা ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে।

তিনি আরও বলেন, এই সফরে ভালো অর্জন হয়েছে। আলোচনায় হরমুজ প্রণালি, লেবানন পরিস্থিতি, ইরানের তেল বিক্রির জন্য নিষেধাজ্ঞা থেকে ছাড় এবং জব্দকৃত অর্থ মুক্ত করার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা ইস্যুও গুরুত্ব পেয়েছে। লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে যুদ্ধবিরতি বজায় রাখা এবং সম্ভাব্য বিরোধ নিষ্পত্তির জন্য একটি সমন্বয় কেন্দ্র গঠনের বিষয়ে সম্মত হয়েছে দুই দেশ।

এছাড়া, ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালিতে নতুন সমন্বয় কাঠামো গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়েছে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র-ইরান চূড়ান্ত চুক্তির লক্ষ্যে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত প্রথম ধাপের আলোচনা শেষে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যে পৌঁছায় দুই দেশ। এর জেরে ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল পণ্যের ওপর থাকা কিছু নিষেধাজ্ঞা ৬০ দিনের জন্য শিথিল করার ঘোষণা দিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ।

বিজ্ঞাপন