শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মেক্সিকোতে লাইভস্ট্রিম চলাকালীন গুলি করে হত্যা জনপ্রিয় টিকটকার সেজার গাস্টেলুমকে রাজধানীতে তরুণীর খণ্ডিত দেহ উদ্ধার, পুলিশ তদন্ত শুরু ইউক্রেনে রুশ হামলায় ছয়জন নিহত, ড্রোন ভূপাতিত ইউক্রেনে রুশ হামলায় নিহত ছয়, ৬০৫ ড্রোন ভূপাতিত করেছে মস্কো ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, প্রাণহানি বেড়ে ৯৫ মাগুরায় সাকিব আল হাসানের বাড়ির গেটে আগুন ও ককটেল হামলা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল কিয়েভ, নিহত ১৭ দুবাইয়ে ২০ মিনিটে ৭টি বিস্ফোরণের ঘটনা ইউক্রেনে রুশ হামলায় ১৭ জন নিহত, আহত ৪৫ রাশিয়ার হামলায় ১৭ জন নিহত, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধক অভাব
আন্তর্জাতিক

কানাডায় বন্দুক হামলায় পুলিশসহ ৩ জন নিহত

কানাডার মন্ট্রিয়লে বন্দুক হামলায় পুলিশসহ ৩ জন নিহত হয়েছে, তদন্ত চলছে।

কানাডায় বন্দুক হামলায় পুলিশসহ ৩ জন নিহত

কানাডার মন্ট্রিয়ল শহরে বন্দুকধারীর হামলায় পুলিশসহ ৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা, একজন বেসামরিক নাগরিক এবং হামলাকারী নিজেও রয়েছেন।

স্থানীয় সময় সোমবার (২২ জুন) বেলা সাড়ে এগারোটার দিকে একটি ভবন থেকে গুলি ছোড়ার শব্দ পেয়ে জরুরি নম্বরে কল করেন স্থানীয়রা। পুলিশ জানায়, হামলাকারী একজন পুরুষ এবং তিনি একাই এ হামলা চালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলেই তাকে গুলি করে হত্যা করা হয়।

হামলায় আহত আরেক পুলিশ সদস্য গুরুতর আহত হলেও তার অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানায় পুলিশ। নিহত বেসামরিক ব্যক্তি স্থানীয় ইহুদি কমিউনিটির সদস্য। তবে জাতি বা ধর্মীয় বিদ্বেষমূলক হত্যাকাণ্ড কিনা সে বিষয়ে কিছু জানায়নি পুলিশ।

ফরাসি ভাষার সরকারি সম্প্রচারমাধ্যম রেডিও কানাডা জানায়, হামলাকারী নারীবিদ্বেষী অনলাইন গোষ্ঠী ‘ইনসেল’ মতাদর্শ দ্বারা প্রভাবিত হতে পারেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি।

এদিকে, হামলাকারীর উদ্দেশ্য কী ছিল তা জানতে তদন্ত চলছে। ঘটনার পর এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয়, পরে স্থানীয় সময় বিকেল ৩টার দিকে সেই সতর্কতা প্রত্যাহার করা হয়।

বিজ্ঞাপন