বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ফেসবুকের সেবা ধীরে ধীরে সচল হতে শুরু করেছে। শুক্রবার, ১২ জুন সন্ধ্যা পৌনে ৮টার দিকে ফেসবুকে বিভ্রাট দেখা দেয়। রাত ৮টা ২৫ মিনিটের দিকে ব্যবহারকারীরা আবার ফেসবুক ব্যবহার করতে সক্ষম হন।
তবে, ব্যবহারকারীরা জানিয়েছেন যে, এখনও কিছু ফিচার ব্যবহার করা যাচ্ছে না। বিভ্রাট ট্র্যাকিং সাইট ইজডাউনের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৫,৭০০-এর বেশি ব্যবহারকারী ফেসবুক ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন।
সাইটটি জানিয়েছে, দুপুরের পর থেকেই ফেসবুকের সেবায় সক্রিয় সমস্যা শনাক্ত করা যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন থেকে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে।
এখনও পর্যন্ত বিভ্রাটের সঠিক কারণ জানা যায়নি। কতক্ষণ ধরে এই সমস্যা চলবে বা কখন স্বাভাবিক সেবা ফিরবে, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
ফেসবুকের মূল প্রতিষ্ঠান 'মেটা' এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। সমস্যা চলমান থাকায় ব্যবহারকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে কিছু সময় পর আবার চেষ্টা করার জন্য।