বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ফেসবুক এবং মেসেঞ্জার ব্যবহারে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৮টার দিকে এই বিভ্রাট শুরু হয়।
বিভ্রাট ট্র্যাকিং সাইট ইজডাউনের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭শ'ও বেশি ব্যবহারকারী ফেসবুক ব্যবহারে সমস্যার কথা জানিয়ে রিপোর্ট করেছেন। সাইটটি জানিয়েছে, দুপুরের পর থেকে ফেসবুকের সেবায় সক্রিয় সমস্যা শনাক্ত করা যাচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, এই সমস্যার প্রভাব একাধিক দেশে পড়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন থেকে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে।
তবে, বিভ্রাটের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। কতক্ষণ ধরে এই সমস্যা চলবে বা কখন স্বাভাবিক সেবা ফিরবে, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।
প্রতিবেদনটি লেখা পর্যন্ত ফেসবুকের মূল প্রতিষ্ঠান 'মেটা' কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। সমস্যা চলমান থাকায় ব্যবহারকারীদের কিছু সময় পর আবার চেষ্টা করতে পরামর্শ দেওয়া হচ্ছে।