শনিবার, ০১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে ব্যাপক ক্ষতি, প্রতিশোধের ঘোষণা আইআরজিসির রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনে নিহত ৮, পোল্যান্ডের যুদ্ধবিমান মোতায়েন ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৩, শিশুদেরও গুরুতর আঘাত ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় তিনজন নিহত, আহত শিশুদের চিকিৎসা চলছে জাপানের ভূমিকম্পে এয়ন মলে বিস্ফোরণ, উদ্ধারকাজ চলছে যুক্তরাষ্ট্রের নতুন হামলা ইরানের বিরুদ্ধে শুরু জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে নিহত ২৮ জন ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, রাতভর বিস্ফোরণের শব্দ মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে মার্কিন বাহিনীর নতুন হামলা শুরু জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর ১০০টিরও বেশি আফটারশক
তথ্যপ্রযুক্তি

ফেসবুক ও মেসেঞ্জারে সেবা বিঘ্নিত, ভোগান্তিতে ব্যবহারকারীরা

ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে সেবা বিঘ্নিত হওয়ার অভিযোগ করেছেন ব্যবহারকারীরা।

ফেসবুক ও মেসেঞ্জারে সেবা বিঘ্নিত, ভোগান্তিতে ব্যবহারকারীরা

মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে সেবা বিঘ্নিত হওয়ার অভিযোগ করেছেন ব্যবহারকারীরা। শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটার কিছু পর থেকে এই সমস্যা শুরু হয়।

বিভিন্ন সূত্রে জানা যায়, অনেক ব্যবহারকারী ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে গিয়ে সমস্যার মুখে পড়ছেন। অভিযোগ উঠেছে, প্ল্যাটফর্মগুলোতে প্রবেশ করা যাচ্ছে না এবং লগ-ইন করতেও অসুবিধা হচ্ছে।

ব্যবহারকারীরা জানান, ওয়েবসাইট কিংবা স্মার্টফোন—কোনো মাধ্যম থেকেই ফেসবুকের মালিকানাধীন এই সেবাগুলোতে প্রবেশ করা সম্ভব হচ্ছে না। এ কারণে অনেকেই ভোগান্তিতে পড়েছেন।

কিছু ব্যবহারকারী অটো লগআউট সমস্যার সম্মুখীন হচ্ছেন। তবে মেটার পক্ষ থেকে এখনো পর্যন্ত সেবা বিঘ্নিত হওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঠিক কী কারণে এই সমস্যা হচ্ছে, তা এখনো স্পষ্ট নয়।

বিজ্ঞাপন