বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১
তথ্যপ্রযুক্তি

পাঁচ বছর পর দেশে ফিরল হুয়াওয়ে, উন্মোচন ১৩টি নতুন পণ্য

হুয়াওয়ে পাঁচ বছর পর বাংলাদেশের বাজারে ফিরেছে, উন্মোচন করেছে ১৩টি নতুন ডিভাইস।

পাঁচ বছর পর দেশে ফিরল হুয়াওয়ে, উন্মোচন ১৩টি নতুন পণ্য

মার্কিন নিষেধাজ্ঞার কারণে পাঁচ বছর পর বাংলাদেশে কনজ্যুমার ডিভাইস নিয়ে ফিরেছে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। সোমবার রাজধানীর গুলশানে অনুষ্ঠিত ‘নাউ ইজ ইউর স্পার্ক’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি স্মার্টফোন, ফোল্ডেবল ফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইসসহ মোট ১৩টি নতুন পণ্য উন্মোচন করে।

উন্মোচিত ডিভাইসগুলোর মধ্যে রয়েছে মেট ৮০ প্রো স্মার্টফোন, ফোল্ডেবল ফোন মেট এক্স৭, মেটপ্যাড ১১.৫, ওয়াচ ফিট ৫ সিরিজ, ব্যান্ড ১১ এবং ওপেন-ইয়ার অডিও ডিভাইস ফ্রিক্লিপ ২। অনুষ্ঠানে প্রযুক্তি বিশ্লেষক, গণমাধ্যমকর্মী ও ব্যবসায়িক অংশীদাররা উপস্থিত ছিলেন।

হুয়াওয়ে বাংলাদেশের কান্ট্রি হেড এরিক পাং বলেন, ‘উদ্ভাবন সব সময়ই হুয়াওয়ের মূল শক্তি। নতুন প্রজন্মের এসব ডিভাইস ব্যবহারকারীদের সৃজনশীলতা, উৎপাদনশীলতা ও দৈনন্দিন অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।’

দেশে হুয়াওয়ের পরিবেশক প্রতিষ্ঠান ডিএক্স গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা দেওয়ান কানন জানান, ‘হুয়াওয়ের মতো বৈশ্বিক ব্র্যান্ডের সঙ্গে অংশীদারত্ব করতে পেরে আমরা আনন্দিত। আমাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্য সেবা পৌঁছে দেওয়া হবে।’

নতুন ডিভাইসগুলোতে হারমোনিওএস ও অ্যাপগ্যালারি ইকোসিস্টেমের পাশাপাশি ‘জি-বক্স’ সুবিধা যুক্ত করা হয়েছে, যা গুগলভিত্তিক বিভিন্ন অ্যাপ ও সেবা ব্যবহারের সুযোগ দেবে।

হুয়াওয়ে বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার ফারুক রহমান জানান, ‘অ্যাপগ্যালারিতে হোয়াটসঅ্যাপ, ই-মেইলসহ প্রয়োজনীয় বিভিন্ন অ্যাপ ব্যবহারের সুবিধা রয়েছে। পাশাপাশি গুগল প্লে স্টোরের বিকল্প ব্যবস্থার মাধ্যমে ব্যবহারকারীরা প্রয়োজনীয় অ্যাপ ব্যবহার করতে পারবেন।’

নতুন ডিভাইসগুলো গ্যাজেট অ্যান্ড গিয়ার, সুমাশ টেক, দারাজ ও পিকাবুসহ বিভিন্ন বিক্রয়কেন্দ্রে পাওয়া যাবে। অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে আসা এই ডিভাইসগুলোতে গ্রাহকরা জেনুইন ওয়ারেন্টি, আসল পার্টস ও বিশ্বস্ত বিক্রয়োত্তর সেবা পাবেন বলে নিশ্চিত করেছে হুয়াওয়ে।

বিজ্ঞাপন