ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরার পাশাপাশি 'প্লাগ অ্যান্ড প্লে' প্রযুক্তি ব্যবহার করে সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করার পরিকল্পনা করেছে।
ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার আনিছুর রহমান মঙ্গলবার (২৮ জুলাই) সকালে রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে নতুন ট্রাফিক সিগন্যাল প্রজেক্ট চালুর অনুষ্ঠানে এ তথ্য জানান। তিনি জানান, ইতোমধ্যে ১ হাজার ক্যামেরা কেনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
বর্তমানে রাজধানীর ১৬টি পয়েন্টে ৩৭টি এআই ক্যামেরা কার্যকর রয়েছে এবং আরও ৫০টি এআই ক্যামেরা স্থাপনের পরিকল্পনা রয়েছে। আনিছুর রহমান বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে স্বল্পমূল্যে ১ হাজার প্লাগ অ্যান্ড প্লে ক্যামেরা স্থাপন করা হবে।
নতুন ক্যামেরার মাধ্যমে তাৎক্ষণিক মামলা দেয়ার সুবিধা না থাকলেও, রেকর্ড ফুটেজ দেখে পরবর্তীতে মামলার সুযোগ থাকবে। প্রতি মাসে সড়কে বিভিন্ন অনিয়মের কারণে প্রায় ৫০ হাজারের বেশি মামলা হয়, যা মাসে গড়ে প্রায় ১২ কোটি টাকার মতো।
এছাড়া, বছরে গড়ে ১২০ কোটি টাকা সরকারি কোষাগারে ট্রাফিক বিভাগ কর্তৃক জমা করা হয়।