বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১
জাতীয়

মোরেলগঞ্জ স্বাস্থ্য কর্মকর্তাকে বরখাস্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতিকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় অনিয়মের অভিযোগে।

মোরেলগঞ্জ স্বাস্থ্য কর্মকর্তাকে বরখাস্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়

অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতিকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

স্বাস্থ্যসেবা বিভাগের শৃঙ্খলা-২ শাখার সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। রোববার স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি সোমবার বিকেলে বাগেরহাট স্বাস্থ্য বিভাগে পৌঁছায়।

প্রজ্ঞাপনে বলা হয়, ডা. কামাল হোসেন মুফতির বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি দায়িত্ব পালনকালে অনিয়ম ও দুর্নীতি করেছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার আকস্মিক পরিদর্শনের সময় পরিত্যক্ত ভবন ও শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধসহ চিকিৎসাসামগ্রী সংরক্ষণের বিষয়টি ধরা পড়ে।

সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারার বিধান অনুযায়ী, অভিযোগের গুরুত্ব ও তদন্তে প্রভাব বিস্তারের আশঙ্কা বিবেচনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. আ স ম মাহবুবুর রহমান বলেন, ‘মন্ত্রণালয়ের সাময়িক বরখাস্তের আদেশ হাতে পেয়েছি। প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

গত শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা সরদার মো. সাখাওয়াত হোসেন আকস্মিকভাবে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরিদর্শনে তিনি হাসপাতালের বিভিন্ন অনিয়ম প্রত্যক্ষ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিভাগীয় পরিচালককে নির্দেশ দেন।

বিজ্ঞাপন