বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, শপিং মলে আটকা বহু মানুষ পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউন, নিহত ২০ জাপানের দক্ষিণে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু জাপানের কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত
জাতীয়

টাঙ্গাইলের কলেজ কেন্দ্রে ২১ পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও

টাঙ্গাইলের গোপালপুর সরকারি কলেজ কেন্দ্রে ২১ পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও, তদন্ত কমিটি গঠন।

টাঙ্গাইলের কলেজ কেন্দ্রে ২১ পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও

টাঙ্গাইলের গোপালপুর সরকারি কলেজ কেন্দ্রে ২৫ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার অর্থনীতি দ্বিতীয় পত্রের ২১ জন পরীক্ষার্থীর সৃজনশীল উত্তরপত্রের ওএমআর শিটের প্রথম অংশ উধাও হয়েছে। এই ঘটনার জন্য কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিকুজ্জামান ২৬ জুলাই গোপালপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জানা গেছে, ওইদিন এ কেন্দ্রে কারিগরি শাখায় ৫৫৬ জন এবং জেনারেল শাখায় ২৬৮ জনসহ মোট ৮২৪ জন পরীক্ষার্থী অংশ নেন। ঘটনায় অবহেলার অভিযোগে পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক মোজাম্মেল হোসেনকে বরখাস্ত করা হয়েছে।

মানিকুজ্জামান বলেন, 'ওএমআর শিটের প্রথম অংশ মিসিং হয়েছিল। আমরা বোর্ডের সঙ্গে যোগাযোগ করে সব সম্পন্ন করেছি। বোর্ডের চেয়ারম্যানের কাছে গিয়ে বিষয়টি জানিয়েছি, যেন পরীক্ষার্থীদের ফলাফলে কোনো সমস্যা না হয়।'

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঞ্জুরুল মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোহাম্মদ মোজাম্মেল হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া সিনিয়র মৎস্য কর্মকর্তা সৌরভ কুমারকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন