বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১
জাতীয়

ওয়াশিংটনে ৬ লাখ পুরুষ মশা অবমুক্ত, রোগ ছড়ানো থামাতে উদ্যোগ

ওয়াশিংটনে ৬ লাখ পুরুষ মশা অবমুক্ত করা হচ্ছে, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে উদ্যোগ।

ওয়াশিংটনে ৬ লাখ পুরুষ মশা অবমুক্ত, রোগ ছড়ানো থামাতে উদ্যোগ

চলতি বছরের গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রায় ৬ লাখ পুরুষ মশা অবমুক্ত করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা ও ওয়েস্ট নাইল ভাইরাসের মতো প্রাণঘাতী রোগ ছড়ানো স্ত্রী মশার বিস্তার থামাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মেরিল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান 'বি সেফ মস্কিটো কন্ট্রোল' বিশেষ ধরনের পুরুষ মশা ছাড়ছে, যা 'ওলবাকিয়া' নামের একটি বন্ধ্যাত্ব সৃষ্টিকারী ব্যাকটেরিয়ায় আক্রান্ত। এই পুরুষ মশাগুলো স্ত্রী মশার সঙ্গে প্রজনন করার চেষ্টা করবে, কিন্তু ওলবাকিয়া ব্যাকটেরিয়ার কারণে স্ত্রী মশার ডিমগুলো থেকে কখনোই বাচ্চা ফুটবে না।

এই পদ্ধতির মাধ্যমে মশার বংশবৃদ্ধি নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বি সেফ মস্কিটো কন্ট্রোলের স্বত্বাধিকারী টড মন্টগোমারি সংবাদমাধ্যম ডব্লিউটিওপিকে বলেন, ‘এগুলো যখন স্ত্রী মশার সঙ্গে প্রজনন করে, তখন প্রকৃতপক্ষে স্ত্রী মশাটিও সারা জীবনের জন্য বন্ধ্যা হয়ে যায়।’

মশার বংশবৃদ্ধি নিয়ন্ত্রণে এই পদ্ধতি ব্যবহারের উদ্যোগ এটাই প্রথম নয়। এর আগে দক্ষিণ আমেরিকা, সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়াতেও এ ধরনের উদ্যোগ সফলতা পেয়েছে।

বিজ্ঞাপন