শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ডা. কামালকে বরখাস্ত, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পদক্ষেপ

স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামালকে বরখাস্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

ডা. কামালকে বরখাস্ত, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পদক্ষেপ

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতিকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

ডা. কামালের বিরুদ্ধে দুর্নীতি, অব্যবস্থাপনা এবং হাসপাতালের শৌচাগারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে গত শনিবার (২৫ জুলাই) যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারিত হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন নানা অনিয়ম দেখতে পান।

এছাড়া, ডা. কামালের ব্যক্তিগত ক্লিনিকও সিলগালা করে দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফেরাতে কোনও অনিয়ম মেনে নেওয়া হবে না।

বিজ্ঞাপন