শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

প্রধানমন্ত্রীর সাংবাদিকদের প্রতি অনুরোধ: কিশোরদের খেলা গুরুত্ব দিন

প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকদের কিশোর-কিশোরীদের খেলা গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর সাংবাদিকদের প্রতি অনুরোধ: কিশোরদের খেলা গুরুত্ব দিন

ক্রীড়া ক্ষেত্রে কিশোর-কিশোরীদের জন্য প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা প্রতিদিন বিভিন্ন প্রতিবেদন পত্রিকায় লিড করেন। আমার অনুরোধ, যত নিউজই থাক আগামীকালের পত্রিকায় আজকের এই বাচ্চাদের খেলা– এই ভবিষ্যৎ প্রজন্মের খবর লিড করবেন।’

তিনি ইলেকট্রনিক মিডিয়ায় আজ রাতেই এই ভবিষ্যৎ প্রজন্মের খেলার খবর প্রচারের আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘নতুন প্রজন্মকে প্রকৃতির যত্ন নেওয়ার পাশাপাশি দেশের সম্পদ রক্ষা করতে হবে। সড়ক পরিষ্কার, গাছ লাগানো ও পশুপাখির যত্ন নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে অনেক সমস্যা আছে, তবে এগিয়ে যেতে হবে। বর্তমান প্রজন্মকে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বর্তমান প্রজন্ম ভালো করবে।

বিজ্ঞাপন