রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল ৪৫ দিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার (২৮ জুলাই) পুনরায় খুলেছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বন্ধ থাকার সময়কালে হাসপাতালের ওয়ার্ড, আইসিইউসহ সার্বিক অবকাঠামো সংস্কার ও আধুনিকায়ন করা হয়েছে।
এছাড়া, স্বাস্থ্যসেবার মান উন্নত করতে কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
লাইসেন্স পুনর্বহালের পর আজ সকাল থেকে হাসপাতালটি আবারও রোগীদের চিকিৎসা ও সেবা কার্যক্রম শুরু করেছে।
আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল চালু হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন মেডিকেলের বিভিন্ন শিক্ষার্থী এবং চিকিৎসা নিতে আসা রোগীরা।
এর আগে, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় বাতিল হওয়া হাসপাতালের লাইসেন্স তিন শর্তে পুনর্বহাল করে সরকার। সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।