বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
ব্রেকিং
তথ্যপ্রযুক্তি

কিউফিক্স সার্ভিসেস: সব আইটি পণ্যের বিশ্বস্ত মেরামত সেবা

কিউফিক্স সার্ভিসেস বাংলাদেশে আইটি পণ্যের মেরামতের বিশ্বস্ত সেবাকেন্দ্র হিসেবে পরিচিত।

কিউফিক্স সার্ভিসেস: সব আইটি পণ্যের বিশ্বস্ত মেরামত সেবা

করোনার প্রভাবে যখন লাখো মানুষ কাজ হারিয়ে হতাশায় ডুবে যাচ্ছিলেন, আহমেদ আশরাফুল আলম তখন ভিন্ন পথ বেছে নেন। ২০২০ সালে তিনি প্রতিষ্ঠা করেন কিউফিক্স সার্ভিসেস, যা বাংলাদেশে একই ছাদের নিচে সব ধরনের আইটি পণ্য মেরামতের জন্য বিশ্বস্ত সেবাকেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে।

এই প্রতিষ্ঠানটি ম্যাকবুক, ল্যাপটপ, ডেস্কটপ, সার্ভার, প্রিন্টার, প্রজেক্টর, মনিটর, টিভি এবং নেটওয়ার্ক সুইচসহ বিভিন্ন আইটি পণ্যের মেরামতের কাজ করে। কিউফিক্স সার্ভিসেস এখন সারা দেশে একটাই প্রতিশ্রুতি দিয়ে কাজ করছে—বিশ্বস্ততার সঙ্গে, স্বল্পমূল্যে সব আইটি পণ্যের মেরামত।

মেরামতের পাশাপাশি, প্রতিষ্ঠানটি সেবা শেষে ওয়ারেন্টি সুবিধা, ২৪ ঘণ্টা পরামর্শ সেবা এবং মেরামত-সংক্রান্ত যন্ত্রাংশ বিদেশ থেকে আমদানির ব্যবস্থা রাখছে। আশরাফুল জানান, "আমরা চাই কোনো আইটি পণ্য অকেজো হয়ে পড়ে না থাকুক।"

তিনি আরও বলেন, "প্রতিটি প্রতিষ্ঠানকে আমরা এমনভাবে সহায়তা করতে চাই, যেন আইটি খাতে অপ্রয়োজনীয় বড় বিনিয়োগ এড়ানো সম্ভব হয়।" কিউফিক্স সার্ভিসেসের এই উদ্যোগ প্রযুক্তি খাতে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং দেশব্যাপী গ্রাহকদের মধ্যে সাড়া ফেলেছে।

বিজ্ঞাপন