দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান গোএনস্টে ডটকম পর্যটন ও আতিথেয়তা খাতে ডিজিটাল সেবার ব্যবহার বাড়ানোর লক্ষ্যে নতুন উদ্যোগ গ্রহণ করেছে। প্রতিষ্ঠানটি অনলাইনে হোটেল এবং রিসোর্ট বুকিংয়ের পাশাপাশি হোটেল ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর সমাধান প্রদানের পরিকল্পনা করেছে।
৮ নভেম্বর ২০২৬ তারিখে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, তারা দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রের হোটেল, রিসোর্ট ও আবাসন প্রতিষ্ঠানের সেবা অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত করার কাজ করছে। এর ফলে ভ্রমণকারীরা সহজেই পছন্দের আবাসন খুঁজে নিতে ও অনলাইনে বুকিং করতে পারবেন।
গোএনস্টে হোটেল ম্যানেজমেন্ট সফটওয়্যারও তৈরি করছে, যা কক্ষ ও ইনভেন্টরি ব্যবস্থাপনা, বুকিং ও রিজার্ভেশন, ফ্রন্ট ডেস্ক কার্যক্রম, পেমেন্ট, ইনভয়েস ও বিক্রয়সংক্রান্ত তথ্য পরিচালনার সুবিধা প্রদান করবে।
প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘দেশের পর্যটন ও আতিথেয়তা শিল্পে অনেক সম্ভাবনা রয়েছে। প্রযুক্তিনির্ভর সেবা ও আধুনিক ব্যবস্থাপনা এই সম্ভনাকে কাজে লাগাতে গুরুত্বপূর্ণ।’
তিনি আরও জানান, ভ্রমণকারীদের জন্য সহজ বুকিং ব্যবস্থা তৈরি করতে এবং হোটেল ও রিসোর্টগুলোকে প্রযুক্তির মাধ্যমে নতুন গ্রাহকের কাছে পৌঁছাতে সহায়তা করতে তারা কাজ করছে।
গোএনস্টের সেবার মধ্যে রয়েছে হোটেল ও রিসোর্ট বুকিং, ফ্লাইট বুকিং, ভ্রমণসেবা, ভিসা প্রসেসিং, বিদেশে গ্রুপ ট্যুর প্যাকেজ এবং হোটেল পরিচালনার সফটওয়্যার।
কক্সবাজার, সেন্ট মার্টিন, সিলেট, শ্রীমঙ্গল ও বান্দরবানের মতো পর্যটনকেন্দ্রের আবাসন প্রতিষ্ঠানগুলোর সেবা ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করার মাধ্যমে পর্যটকদের বুকিং অভিজ্ঞতা সহজ করার লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি।