রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দেওয়ায় জুলাই শহীদদের অসম্মান: রিজভী

রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে ভারত।

শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দেওয়ায় জুলাই শহীদদের অসম্মান: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বক্তব্য দেয়ার সুযোগ করে দিয়ে জুলাই শহীদদের অসম্মান করা হয়েছে। তিনি বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা জানান।

রিজভী বলেন, আইন থাকা সত্ত্বেও পলাতক আসামিকে ফিরিয়ে না দিয়ে রাজনীতির সুযোগ করে দেওয়া জাতীয় সার্বভৌমত্বের প্রতি অপমান। তিনি আরও জানান, শেখ হাসিনাকে উদ্দেশ্যমূলকভাবে রাজনীতি করার সুযোগ করে দেওয়ার ফলে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর আঘাত এসেছে।

তিনি বলেন, শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দিনে তাকে বক্তব্য দেয়ার সুযোগ করে দেয়ায় দিল্লির ইন্ধন রয়েছে বলে মনে করেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস, হাম, ডেঙ্গুসহ সব ধরনের সংকট মোকাবেলায় কাজ করে যাচ্ছেন।

বিজ্ঞাপন