বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মাগুরায় সাকিব আল হাসানের বাড়ির গেটে আগুন ও ককটেল হামলা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল কিয়েভ, নিহত ১৭ দুবাইয়ে ২০ মিনিটে ৭টি বিস্ফোরণের ঘটনা ইউক্রেনে রুশ হামলায় ১৭ জন নিহত, আহত ৪৫ রাশিয়ার হামলায় ১৭ জন নিহত, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধক অভাব গাজায় ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপ থেকে ১১২ মরদেহ উদ্ধার, ৪০ শিশু অন্তর্ভুক্ত নেত্রকোণায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ খাগড়াছড়িতে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে যুবক আটক রাশিয়ার সৈকতে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৭, আহত ৪০ গাজায় ইসরায়েলি হামলায় নিহত শতাধিক, হামাসের সমঝোতা চুক্তি অকার্যকর
রাজনীতি

পলাতক হাসিনার বক্তব্যকে পাত্তা দিচ্ছেন না নাছির উদ্দীন

নাছির উদ্দীন পলাতক হাসিনার বক্তব্যকে পাত্তা না দেওয়ার ঘোষণা দিয়েছেন।

পলাতক হাসিনার বক্তব্যকে পাত্তা দিচ্ছেন না নাছির উদ্দীন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন পলাতক শেখ হাসিনার বক্তব্যকে পাত্তা না দেওয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার রাতে তিনি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে একটি পোস্ট করেন।

নাছির উদ্দীন বলেন, "পলায়নের দুই বছর পরে সাজাপ্রাপ্ত পলাতক ফ্যাসিস্ট খুনি হাসিনার পর্দার আড়ালের কথিত সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্য আমরা পাত্তা দিচ্ছি না।" তিনি বিদেশে বসে বাংলাদেশের নির্বাচিত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বক্তব্য দেওয়ার জন্য ঘৃণা প্রকাশ করেন।

তিনি ভারতীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, যেন তারা শেখ হাসিনাকে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড থেকে নিবৃত্ত রাখে। নাছির উদ্দীন বলেন, "ফ্যাসিস্ট হাসিনা ও তার ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বাংলাদেশের সকল দল - মত - আদর্শের মানুষ ঐক্যবদ্ধ।"

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আরও জানান, "খুনি হাসিনার প্রশ্নে আমরা আজীবন ২০২৪ সালের ০৫ আগস্টের প্রথম প্রহরের মতো ঐক্যবদ্ধ থাকব।" তিনি ছাত্রজনতাকে ফ্যাসিস্টদের বিরুদ্ধে অতন্দ্র প্রহরীর ভূমিকায় থাকার আহ্বান জানান।

বিজ্ঞাপন