ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ভিসি মাকসুদ কামাল এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জাফর ইকবালসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল এ ঘটনায় মোট আট জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় এবং পলাতক পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
মামলায় অভিযোগ করা হয়েছে যে, এই পাঁচজনের নেতৃত্বে প্রায় ৩০০ জন শিক্ষার্থী আহত হয়েছে এবং তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগও আনা হয়েছে। সাবেক ভিসি মাকসুদ কামালের বিরুদ্ধে আন্দোলন দমনে শিক্ষার্থীদের ওপর হামলার জন্য সরাসরি উসকানি ও নির্দেশনার অভিযোগ রয়েছে।
জাফর ইকবাল এবং জামাল উদ্দিনের বিরুদ্ধে শিক্ষার্থীদের রাজাকার তকমা দিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগও আনা হয়েছে। এছাড়া, ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে।