দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা জাহাঙ্গীর কবির নানক ও শামীম ওসমানের বিরুদ্ধে ৪৫৩ কোটি টাকা পাচারের প্রমাণ পেয়েছে।
দুদক জানায়, টেলিকম ব্যবসার আড়ালে এই টাকা পাচার করা হয়েছে। দুই পরিবারের ৯ জনের বিরুদ্ধে চার্জশিটে অনুমোদন দিয়েছে সংস্থাটি।
জাহাঙ্গীর কবির নানকের স্ত্রী ও সন্তানের নামে পরিচালিত রাতুল টেলিকমের বিরুদ্ধে ২৫৯ কোটি ৬২ লাখ টাকা পাচারের অভিযোগ রয়েছে।
অন্যদিকে, শামীম ওসমানের স্ত্রী, সন্তান ও শ্যালকসহ ৬ জনের বিরুদ্ধে ১৯৩ কোটি ৯১ লাখ টাকা পাচারের প্রমাণ মিলেছে।
এছাড়া, কে টেলিকমিউনিকেশন্সের মাধ্যমে টাকা পাচারের অভিযোগে চার্জশিটেও অনুমোদন দেওয়া হয়েছে।
এদিকে, ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। তার বিরুদ্ধে ৮ হাজার কোটি টাকা পাচারের অভিযোগও রয়েছে।
দুদক অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মডেল মেঘনা আলমকেও জিজ্ঞাসাবাদ করেছে।